প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজে গতকাল বুধবার আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. আবদুল কাদের শেখ। বিজ্ঞান বিভাগের শিক্ষক সমীর কান্তি মল্লিকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য হাসান ইমাম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্যা, মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষাবিষয়ক সমন্বয়কারী রঞ্জিত কুমার প্রমুখ। পরে মিলনায়তনে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ আলোকচিত্র প্রদর্শন করা হয়।