প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্মৃতিফলক চত্বরে মোমবাতি প্রজ্বালন করা হয়। সন্ধ্যা সাতটার দিকে শহরের রেলগেট, বড়পুল ও নতুন বাজার এলাকায় ‘মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন হয়। অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজাদ রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।