প্রায় আড়াই হাজার দলিলসহ নকলনবিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার নিজ বাড়িতে অবৈধভাবে রাখা বিপুল পরিমাণ দলিল, ফি বইসহ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের নকলনবিশ মীর শাহজাহান বেনুকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে র‌্যাব ও এনএসআই যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
অভিযান শেষে র‌্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট হামিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মীর শাহজাহানের বাড়িতে বিপুল পরিমাণ দলিল ও সরকারি নথি থাকার খবর পেয়েই র‌্যাব ও এনএসআইয়ের কর্মকর্তারা সেখানে যৌথ অভিযান চালান।
এ সময় বাড়ির ছাদের চিলেকোঠা থেকে দুই হাজার ৪০০টি দলিল ও ১৩০টি ফি বই জব্দ করা হয়। এ সময় নকলনবিশকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট হামিদ আরও জানান, সরকারি এসব নথিপত্র বাড়িতে এনে রাখা সম্পূর্ণ বেআইনি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর মীর শাহজাহানকে পুলিশে সোপর্দ করা হয়েছে।