প্রায় দুই কোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের একটি মাঠ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। এগুলোর দাম প্রায় দুই কোটি টাকা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত বৃহস্পতিবার এগুলো উদ্ধার করেন।
জয়পুরহাট-৩ বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাটখোলা ক্যাম্পের সদস্যরা সোনাপুর গ্রাম এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় ওই গ্রামের একটি মাঠ দিয়ে একদল চোরাকারবারি ওষুধ নিয়ে বাংলাদেশে ঢোকে। বিজিবির সদস্যরা ধাওয়া দিলে তারা ওষুধভর্তি আটটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা বস্তা খুলে ভারতীয় ওষুধের সন্ধান পান।