প্রার্থনা ও শ্রদ্ধায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসন এইচ চৌধুরী
স্যামসন এইচ চৌধুরী

প্রার্থনা, শ্রদ্ধা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বরেণ্য শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাবনা জেলা সদরের বৈকুণ্ঠপুর গ্রামে এস্ট্রাস খামারবাড়িতে তাঁর সমাধিস্থলে পরিবারের পক্ষ থেকে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
স্মরণসভার শুরুতেই স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্মৃতিচারণা করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের উপদেষ্টা ডেনিস দিলীপ দত্ত ও সাধারণ সম্পাদক লিওর পি সরকার। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন স্কয়ার গ্রুপের পরিচালক ও প্রয়াতের মেজো ছেলে তপন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বড় ছেলে ও স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এইচ চৌধুরী ও ছোট ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা।
স্মৃতিচারণা করে ডেনিস দিলীপ দত্ত বলেন, দেশের শিল্প আন্দোলনের প্রাণপুরুষ বরেণ্য এই ব্যক্তিত্ব ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশপ্রেম, শিল্প, সংস্কৃতি ও সমাজসেবায় রেখেছেন অনন্য দৃষ্টান্ত।
লিওর পি সরকার বলেন, স্যামসন এইচ চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক শিল্প উদ্যোক্তা। তিনি শিখিয়ে গেছেন নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সততা, কঠোর অধ্যবসায় আর পরিশ্রমের মাধ্যমে কীভাবে উন্নতির শিখরে ওঠা যায়।