প্রার্থনাসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কল্যাণ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জয়াপতির মৃত্যুতে প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় কুমুদিনী পরিবারের পক্ষ থেকে ভারতেশ্বরী হোমস মাঠে এ প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়। এতে ভারতেশ্বরী হোমসের শিক্ষক-শিক্ষার্থী, কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়াপতি মারা যান। রণদাপ্রসাদ সাহার ছোট মেয়ে জয়াপতি ১৯৩২ সালে মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।