প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় মনোনয়ন না পেলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। গত মঙ্গলবার রাতে পাকশীর রূপপুরে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এলাকাবাসী ছাড়াও দলের তৃণমূলের কর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তিনি এলাকাবাসীর উদ্দেশে তাঁর নির্বাচনী অঙ্গীকার ও ইচ্ছার কথা ব্যক্ত করেন। আগামী ২৮ মে ঈশ্বরদীর সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এখানকার সব ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাকশীতে দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক বিশ্বাস।