প্রার্থিতা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের টানা দুবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন। গতকাল সোমবার উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা স্থানীয় সাংসদ অনুপম শাহজাহানসহ ছয়জনে দাঁড়াল। শওকত শিকদার বলেন, ‘আমার রাজনৈতিক পথপ্রদর্শক প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর এখানে শূন্যতা সৃষ্টি হয়েছে। আমি মানুষের পাশে থেকে সেই শূন্যতা পূরণ করতে চাই।’