প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি মনোনীত প্রার্থী সোহরাব হোসেন গত বুধবার তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতকাল শনিবার সোহরাব হোসেন বলেন, বাঁশতৈল ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হেলাল দেওয়ানের পক্ষে অবস্থান নিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন বিএনপির দুই সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও আজাহারুল ইসলাম তাঁদের অনুসারীদের নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিল্টনের পক্ষে নির্বাচন করছেন। এ কারণে তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম ও আলাউদ্দিন আল আজাদ তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।