প্রার্থিতা প্রত্যাহার করতে বলায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির নেতাকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলায় জেলা বিএনপির বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।
গতকাল বুধবার বিকেলে এনায়েতপুর কেজির মোড়ে নেতা-কর্মীরা জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেন। এ সময় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুনকে এনায়েতপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। নেতা-কর্মীরা বলেন, গতকাল বেলা সোয়া তিনটায় ইকবাল হাসান মাহমুদের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান স্থানীয় বিএনপির নেতা ও চৌহালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন। এ সময় সাইদুলের সমর্থক নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।