প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিলেন ফজলুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক বীর প্রতীক। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।লিখিত বক্তব্যে ফজলুল হক বলেন, ‘জনসংযোগ করতে গিয়ে দেখেছি, আমার চেয়ে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খানের জনসমর্থন অনেক বেশি। তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের একজন প্রার্থী। আমি নিজে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তাই আমি নির্বাচন করলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দ্বিধাবিভক্ত হয়ে যাবে। এ জন্য আমানুরকে সমর্থন করে আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ ৩০ অক্টোবর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারপত্র জমা দেবেন বলে জানান তিনি।সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসনবিষয়ক সম্পাদক মহব্বত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে ১৮ নভেম্বর উপনির্বাচন হবে।