প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনআজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

আগামী ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রার্থিতা প্রত্যাহারের পর কাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই মূলত আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় এখানে রাজনৈতিক দলগুলো সরাসরি অংশ নিতে পারে না। তবে প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা এ নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে দল ও জোটগুলো একক প্রার্থী দিতে শেষ মুহূর্তে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে।

গত ২৯ এপ্রিল নির্বাচন কমিশন এ চার সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ১২ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৫ ও ১৬ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। সর্বশেষ ২০০৮ সালের আগস্ট মাসে এ চারটি সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।