প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে মিন্টুর রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নিজের প্রার্থিতা ফিরে পেতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেন।
গতকাল দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর রিট আবেদন জমা দেন তাঁর আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সোমবার (আজ) সকালে হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানি হতে পারে।’
মাহবুবউদ্দিন খোকন জানান, মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আরজি জানানো হয়েছে রিট আবেদনে। এতে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে।