প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক আবদুল ওয়াহিদ মজনু তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন।
গতকাল রোববার উচ্চ আদালতের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আবদুল ওয়াহিদের দায়ের করা রিটের শুনানি শেষে তাঁর প্রার্থিতা বৈধ বলে আদেশ দেন। আবদুল ওয়াহিদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার ছাতক পৌর নির্বাচনের আপিল কর্তৃপক্ষ সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ঋণ খেলাপের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করেন। আবদুল ওয়াহিদ ছাতক অগ্রণী ব্যাংক শাখার এক গ্রাহকের ঋণের জামিনদার ছিলেন। ওই গ্রাহক ঋণ পরিশোধ করেননি।