প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. তৌফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. খলিলুর রহমান তাঁর বাতিল হওয়া প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। তৌফিকুল ইসলাম জেলা যুবদলের সভাপতি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৌফিকুল ইসলামের আয়কর রিটার্নের সঙ্গে হলফনামার তথ্যে গরমিল থাকায় ৬ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বাতিল করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করেন।
গোপালগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসক তদন্ত করে তৌফিকুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। এ ছাড়া মনোনয়নপত্র বাতিল হওয়া ১২ জন কাউন্সিলরের মধ্যে আটজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।