প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির 'বিদ্রোহী'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী রুহুল আমীনের মনোনয়নপত্র গত সোমবার বৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। মঙ্গলবার তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, রুহুল আমীনকে ‘মোবাইল ফোন’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা যায়, ৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ভোটারদের ক্রমিক নম্বর সঠিক না থাকায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে ৭ ডিসেম্বর রুহুল আমীন জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল করেন। ১১ ডিসেম্বর সেখানেও তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। ১৩ ডিসেম্বর তিনি উচ্চ আদালতে আবেদন করেন। আদালত সোমবার তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। মঙ্গলবার আদালতের নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসে।