প্রার্থিতা ফিরে পেলেন মমতাজ বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মমতাজ বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন ওই ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মমতাজ বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। ৬ ডিসেম্বর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ব্যাংকে ঋণ থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ৭ ডিসেম্বর মমতাজ জেলা প্রশাসকের কাছে আপিল করেন। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।