প্রার্থিতা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উচ্চ আদালতের রায়ে চেয়ারম্যান পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির আবদুল গফুর দীন গাফফার। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কার্যালয় তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়। জানা যায়, ২২ মার্চ অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পান আবদুল গফুর। কিন্তু ২৩ ফেব্রুয়ারি রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। একটি মামলায় জামিনে থাকলেও আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত না হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ নিয়ে রিট করলে আদালত ৮ মার্চ তাঁর প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে আদেশ দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আবদুল গফুরকে বৈধ প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।