প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ খেলাপের অভিযোগে নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউপিতে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর প্রার্থিতা বাতিল হয়েছে। আপিল শুনানি শেষে জেলা নির্বাচন কর্মকর্তা হুতমায়ূন কবির তাঁদের প্রার্থিতা বাতিল করেন। এ-সংক্রান্ত আদেশ গত বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছায়। রিটার্নিং কর্মকর্তা আল মামুন হোসেন বলেন, আপিল কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী সামছুল আলম খান ও আলেয়া খাতুনের প্রার্থিতা বাতিল করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের নওগাঁ শাখায় তাঁদের খেলাপি ঋণ রয়েছে। সামছুল আলম খান বলেন, এর বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে রিট করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা হুতমায়ূন কবির বলেন, ওই ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক তাঁদের বিরুদ্ধে আপিল করেন।