প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক ওরফে চুটুকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার মেডিকেল মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভোলাহাট থানার ওসি আবু ফরহাদ দাবি করেন, মোজাম্মেল হকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা ছিল। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ