প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ মার্চ অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামকে (৫০) গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। বেলকা ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলাম গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে উপজেলা চত্বরে উপস্থিত হন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে। সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, ২০১৫ সালে একটি চুরির মামলায় গ্রেপ্তারকৃত আজিজুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকালই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।