প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী লিটন মাহমুদকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, লিটন গত বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে লিটনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া লিটন বলেন, নির্বাচনে প্রভাব ফেলতে প্রতিপক্ষের কথায় পুলিশ তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। মারামারির ঘটনায় তিনি জড়িত নন বলে দাবি করেন। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ২০১৩ সালের একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামি লিটন মাহমুদ। ওই মামলার পরোয়ানামূলে শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।