প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দলের ধানমন্ডির কার্যালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়। গতকাল সোমবার ঢাকা থেকে দলের মনোনয়নের চিঠি নিয়ে পাঁচ প্রার্থী রায়পুরে ফিরে আসেন। দলীয় সূত্রে জানা গেছে, উত্তর চর আবাবিল ইউনিয়নে জাফর উল্যা দুলাল হাওলাদার, উত্তর চর বংশী ইউনিয়নে আবুল হোসেন হাওলাদার, চর মোহনা ইউনিয়নে মো. সফিক উদ্দিন পাঠান, সোনাপুর ইউনিয়নে ইউসুফ জালাল কিসমত ও দক্ষিণ চর বংশী ইউনিয়নে আবু সালেহ মো. মিন্টু ফরাজী মনোনয়ন পান। এসব ইউপিতে তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নির্বাচন হবে।