প্রার্থী ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু-সমর্থিত) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। গত রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। নজরুল ইসলাম মশিন্দা ইউনিয়ন জাসদের সভাপতি। রোববার রাতে জাসদের পৌর কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের উপজেলা কমিটির সভাপতি মো. মকলেছুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন-অর
রশিদসহ মো. ইয়ার আলী, মো. আফতাব সরদার, এস এম সবুজ প্রমুখ। এর আগে একই স্থানে দলের পক্ষ থেকে মে দিবসের আলোচনা সভা হয়।