প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ হলরুমে তৃণমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুজ্জামানকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাই কমিটির আহ্বায়ক সামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে ভোটের তফসিল এখনো ঘোষণা হয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বলেন, ১৩ মার্চের মধ্যে আহ্বায়ক কমিটিকে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী ঠিক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।