প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অনাদী দাশকে চূড়ান্ত করা হয়েছে। অনাদী দাশ ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি। ২০১১ সালে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘শনিবার দলীয় সভায় আমাকে প্রার্থী হওয়ার জন্য বলা হয়েছিল। আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে আমি নির্বাচন করতে আগ্রহী না হওয়ায় অনাদী দাশকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। দু-এক দিনের মধ্যে আমরা সংবাদ সম্মেলন ডেকে প্রার্থী ঘোষণা করব।’ আগামী ২০ মার্চ ঝালকাঠি পৌরসভায় নির্বাচন হবে।