প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘির ছয় ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান বলেন, গত রোববার ও গতকাল সোমবার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ নিয়ে সভা করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, ইউনিয়ন এবং সব ওয়ার্ডের নেতা-কর্মীর সম্মতি নিয়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাঁরা হলেন, সদর ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সান্তাহাের আওয়ামী লীগের নেতা এরশাদুল হক, ছাতিয়ানগ্রামে আবদুল হক, নশরতপুরে সামছুল হক খন্দকার, কুন্দ্রগ্রামে শামীমুল ইসলাম, চাঁপাপুর ইউনিয়নে শামছুল হক।