প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী বাছাই করা হয়েছে। গতকাল প্রার্থীদের তালিকা জেলা বিএনপির মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। উপজেলা বিএনপির সূত্র জানায়, উত্তর চর আবাবিল ইউনিয়নে রফিকুল ইসলাম খান, উত্তর চর বংশীতে আবদুল মান্নান সরকার, চর মোহনায় নাজমুল ইসলাম, সোনাপুরে ইকতিয়ার উদ্দিন, চরপাতায় হেফজুল্যা গনু, কেরোয়ায় নজরুল ইসলাম সরকার, বামনীতে সালেহ উদ্দিন, দক্ষিণ চর বংশীতে হারুনুর রশিদ, দক্ষিণ চর আবাবিলে আলমগীর হোসেন, রায়পুরে ইউছুফ মিয়াকে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বর্ধিত সভার মাধ্যমে ১০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়।