প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাত ইউপির পাঁচটিতে বিএনপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। বাকি দুই ইউপির মধ্যে লক্ষ্মীকুণ্ডায় শক্তিশালী প্রার্থী না পাওয়ায় ও মুলাডুলিতে দলের মধ্যে সমন্বয় না হওয়ায় প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, পাকশী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকিউল ইসলাম ওরফে তপন সরদার, ছলিমপুরে সাবেক সাংসদ আবদুল বারী সরদারের ছেলে শাহরিয়ার রহমান ওরফে শহীদ সরদার ও সাঁড়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস আলীকে তৃণমূলের ভোটে বাছাই করা হয়। এ ছাড়া দাশুড়িয়া ইউনিয়নে কেউ আগ্রহ প্রকাশ না করায় বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলামকে (কেনেডি মালিথা) বাছাই করা হয়। আর উপজেলা বিএনপির সমন্বয় সভায় সাহাপুরের বর্তমান চেয়ারম্যান নেফাউর রহমান রাজুকেই বাছাই করা হয়।