প্রার্থী বাছাইয়ে ৪ সেপ্টেম্বর তৃণমূলের সঙ্গে হাসিনার মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন করতে আগামী ৪ সেপ্টেম্বর মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এই তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন বেলা তিনটা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।

মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে ৪ সেপ্টেম্বর দিনাজপুর, জামালপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, লালমনিরহাট, গাজীপুর ও ভোলার জেলা ও জেলাধীন থানা, উপজেলা, প্রথম শ্রেণীর পৌর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা।এ সময় তৃণমূলের মতামত নেবেন তিনি।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মতবিনিময় সভায় সংশ্লি­ষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।