প্রার্থী-সমর্থকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের ৩৯ জন প্রার্থী এবং ৪ জন সমর্থককে ৩ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ও আগের দিন শুক্রবার নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন এবং ঈশ্বরগঞ্জের নির্বাহী হাকিম জেবুন নাহার শাম্মী এই আদালত পরিচালনা করেন। নান্দাইলের মোয়াজ্জেমপুর ও চণ্ডীপাশা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী ও সমর্থকদের ২০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। ঈশ্বরগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত দুই দিনে বিভিন্ন দলের ১৪ জন চেয়ারম্যান, ১৪ জন সদস্য ও ৯ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীকে ৩ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।