প্রার্থী হচ্ছেন দেবর-ভাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ছোট ভাই আবদুস সালাম। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এই দুজনসহ চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য দুজন হলেন মাসুদ রানা ও ইকবাল হোসেন। আবদুস সালাম বলেন, ‘হুট করে তফসিল ঘোষণা করায় দুজনই প্রার্থী হয়েছি। আমরা আলোচনা করে একজনই নির্বাচন করব।’