প্রার্থী হতে চান যুবলীগ নেতা নাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি নির্বাচন করার বিষয়ে তাঁর আগ্রহের কথা জানান।
সভায় মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিক সভাপতিত্ব করেন। ছাত্রলীগের সাবেক নেতা গৌছ উদ্দিন নিক্সনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ান, যুবলীগ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব ও বিকাশ ভৌমিক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব হাসান, ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান রনি প্রমুখ। পরে শহরের চৌমোহনা এলাকায় নাহিদ আহমদ ও নৌকার সমর্থনে একটি মিছিল বের করা হয়।