প্রার্থী হয়ে হুমকি দিচ্ছেন মুফতি হান্নানের ভাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের ভাই কামরুজ্জামান মতি মুন্সি কোটালীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন। কামরুজ্জামান শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামি।অভিযোগ উঠেছে, কামরুজ্জামান ও তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমানের সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। অলিয়ার রহমান এ ব্যাপারে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে ২০ ডিসেম্বর ও গত শুক্রবার পৃথক দুটি লিখিত অভিযোগ করেন।প্রার্থী অলিয়ার অভিযোগ করেন, কামরুজ্জামান নিজেও শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামি। হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত। এলাকায় তিনি মূর্তিমান আতঙ্ক। হুমকি দেওয়াসহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন। কামরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ প্রতিহিংসাবশত এসব বলছেন। আমি কোনো দল করি না। কাউকে ভয়ভীতিও দেখাচ্ছি না। শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কবির মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে থানায় পাঠিয়েছি। কোটালীপাড়া থানার ওসি মো. ফেরদাউস হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি আরও জানান, কামরুজ্জামান মুফতি হান্নানের ভাই হওয়ায় এলাকাবাসী ভয়ে আছে। তাঁর গতিবিধির ওপর পুলিশ নজর রাখছে।