প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচারকাজের সময় টাকা বিতরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও হাবিবুল আলমের আদালতে শফিকুলকে গতকাল বিকেলে হাজির করা হয়। তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা, আদায়ের বিষয়টি গতকাল রাতে নিশ্চিত করেছেন ইউএনও।