প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের ঘোড়াবান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াহাব একটি কক্ষের ব্যালটভর্তি বাক্স ভেঙে ফেলেন। এ সময় পুলিশ তাঁকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুল ওয়াহাবকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া আবদুল ওয়াহাবকে মারধর করার অপরাধে সাহাব উদ্দিন ও মোকছেদ প্রধান নামের দুজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।