প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাহবুব উল মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মহুয়া মমতাজ তাঁকে এই জরিমানা করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, মাহবুব উল মজিদ আচরণবিধি না মেনে বুধবার রাত আটটার দিকে তাঁর সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেলে করে মহড়া দিচ্ছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।