প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোজাম্মেল হোসেনকে গতকাল সোমবার সকালে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী হাকিম অঞ্জন দাশ তাঁকে এ দণ্ড দেন। গত রোববার বিকেলে শতাধিক মোটরমাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় মহড়া দেওয়ার অভিযোগ এনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আবদুস সালাম, প্রভাকর তালুকদার ও মো. আবদুল কাইয়ুম সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মোজাম্মেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে জরিমানা করা হয়।