প্রার্থীকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী মাহবুব হোসেন উল্লেখ করেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনী প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান খানের সমর্থকেরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন।