প্রার্থীদের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার অঙ্গীকার করেছেন প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় তাঁরা এ অঙ্গীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ