প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচন-সংক্রান্ত আচরণবিধিমালা অবহিতকরণ-বিষয়ক মতবিনিময় সভা গতকাল বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অমল কৃষ্ণ মণ্ডল প্রধান অতিথি ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী, জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন। এ ছাড়া মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন আচরণবিধি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পঞ্চগড় প্রতিনিধি