প্রার্থীদের প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গতকাল শুক্রবার প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার এসব প্রতীক বরাদ্দ করেন।আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম নৌকা, স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান আনারস ও জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ লাঙল প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ শেষে সৈয়দ মো. খুরশিদ আনোয়ার নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানও উপস্থিত ছিলেন।