প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র বিএনপি নেতা মো. মনিরুজ্জামান নির্বাচনে ব্যয় করেছেন ১৪ লাখ ৯৮ হাজার টাকা। মেয়র পদের পরাজিত প্রার্থী আওয়ামী লীগের নেতা তালুকদার আবদুল খালেক ব্যয় করেছেন ১৪ লাখ ৯৫ হাজার ২৮০ টাকা। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির (এরশাদ) নেতা শফিকুল ইসলাম ব্যয় করেছেন নয় লাখ নয় হাজার ৩৩০ টাকা। শেষ দিনে গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সংরক্ষিত ও সাধারণ মিলে মোট ১৭৪ জন কাউন্সিলর ও মেয়র পদের পরাজিত প্রার্থী তালুকদার আবদুল খালেক নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন কাউন্সিলর তাদের নির্বাচনী ব্যয়ের রিটার্ন জমা দেননি।