প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে গতকাল শনিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
একটি প্রতীক একাধিক প্রার্থী মনোনয়নপত্রে উল্লেখ করায় এবং ওই প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মেয়র পদপ্রার্থী বেলাল হোসেন ও নূরুল হক তালুকদারের মধ্যে তালা প্রতীক নিয়ে লটারিতে বেলাল হোসেন তালা প্রতীক পান। অপর মেয়র পদপ্রার্থী নূরুল হক তালুকদার চশমা, জাহাঙ্গীর আলম মাইক, আফসার আলী আনারস ও মাহবুবর রহমান কাপপিরিচ প্রতীক বরাদ্দ পান।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, একটি প্রতীক একাধিক প্রার্থী মনোনয়নপত্রে দাবি করায় শুরুতেই নিজেদের মধ্যে সমঝোতার সুযোগ দেওয়া হয়। কিন্তু প্রার্থীদের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় বেশ কয়েকটিতে লটারি করতে হয়েছে।