প্রার্থীদের সঙ্গে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সার্কিট হাউসে এ সভা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্লাহ, নাগেশ্বরী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আবু হায়াত মো. রহমতুল্লাহ, উলিপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন প্রমুখ। সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হয়।