প্রার্থীদের সতর্কীকরণ চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আচরণবিধি মেনে চলতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সতর্কীকরণ চিঠি দেওয়া হচ্ছে। গত শুক্রবার থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠি প্রার্থীদের কাছে সরবরাহ করা শুরু হয়।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ হবে। এতে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার ১০টি ইউনিয়নে ৬৪টি ভোটকেন্দ্র রযেছে। ভোটারসংখ্যা এক লাখ ৩৬ হাজার ২১৯ জন।

নির্বাচন সামনে রেখে এ উপজেলায় কয়েকজন প্রার্থী সরকারি ও বেসরকারি কার্যালয়ে পোস্টার সাঁটানো, সড়কে তোরণ নির্মাণ, মোটরসাইকেল শোভাযাত্রা, নিয়ম না মেনে মাইকিংয়ে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। তাই আচরণবিধি মেনে চলতে সব প্রার্থীকে সতর্কীকরণ চিঠি ও আচরণবিধি সরবরাহ করা হয়েছে। এর পরও যদি কেউ তা লঙ্ঘন করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।