প্রার্থীদের হলফনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-১০
আ হ ম মুস্তফা কামাল
স্থাবর সম্পত্তি
এবার দেখিয়েছেন ১৩ কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৩৬৭ টাকার দালান।
আগে ছিল স্থাবর সম্পত্তি তিন কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ৬৫৭ টাকা মূল্যের দালান
অস্থাবর সম্পদ
এখন নগদ টাকা রয়েছে দুই কোটি ২৯ লাখ ৬৬ হাজার টাকা।
আগে ছিল অস্থাবর সম্পদ ৫০ লাখ টাকা
আয়ের উৎস
অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকান ভাড়া থেকে আয়
পেশা
আগে ছিলেন শিল্পপতি, এবার রাজনীতি

কুমিল্লা-৭
মো. আলী আশরাফ
স্থাবর সম্পত্তি
এবার স্থাবর সম্পত্তি দেখানো হয়েছে ৫৬ লাখ ৭১ হাজার টাকার ফ্ল্যাট, পূর্বাচল নতুন শহরে ১৮ লাখ ৭৫ হাজার
টাকা মূল্যের সাড়ে ৭ কাঠা জমি।
স্থাবর সম্পদ আগে ছিল ৪২ লাখ ৭০ হাজার টাকার ফ্ল্যাট
অস্থাবর সম্পদ
এবার অস্থাবর সম্পদ দেখানো হয়েছে নগদ টাকা ৪৫ লাখ।
আগে ছিল ১০ লাখ ৫০ হাজার
আয়ের উৎস
কিছু লেখা নেই
পেশা
শিল্পপ্রতিষ্ঠানের চেয়ারম্যান

সিলেট-২
শফিকুর রহমান চৌধুরী
স্থাবর সম্পত্তি
দুই লাখ ২৯ হাজার ৪৮ টাকার।
গতবার: একই জায়গা যৌথ সম্পত্তির অংশ হিসেবে দেখানো হয়
অস্থাবর সম্পদ
দুই কোটি ৯২ লাখ ৩২ হাজার ৪৬৬ টাকার।
গতবার: ৩৭ লাখ ৬৬ হাজার ৭৬৮ টাকার
আয়ের উৎস
বিভিন্ন, গতবার: ‘বৈদেশিক মুদ্রা অর্জনকারী’
বার্ষিক আয়
১৫ লাখ ৫২ হাজার ২৮ টাকা,
গতবার: উল্লেখ করা হয়নি
পেশা
বৈদেশিক মুদ্রা অর্জনকারী

সিলেট-৩
মাহমুদ-উস-সামাদ চৌধুরী
স্থাবর সম্পত্তি
এক কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ২০০ টাকার। গতবার: এক কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০০ টাকা
অস্থাবর সম্পদ
আট কোটি ৮১ লাখ ৮৫ হাজার ৭১৪ টাকার।
গতবার: ছয় কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৬৪১ টাকার
আয়ের উৎস
ব্যবসা
বার্ষিক আয়
৫০ লাখ ৪৬ হাজার টাকা। গতবার: ৬১ লাখ ৩১ হাজার ৩৫ টাকা
পেশা
ব্যবসা

সিলেট-৪
ইমরান আহমদ
স্থাবর সম্পত্তি
৫৫ হাজার টাকার কৃষিজমি ও একটি চা-বাগানের ২/১৩ অংশের মালিকানা। গতবার: ৫৫ হাজার টাকার কৃষিজমি
অস্থাবর সম্পদ
৫২ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা।
গতবার: পাঁচ লাখ ৫২ হাজার ৫০০ টাকা
আয়ের উৎস
ব্যবসা ও চা কনসালট্যান্সি
বার্ষিক আয়
পাঁচ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
গতবার: তিন লাখ ৬০ হাজার টাকা
পেশা
ব্যবসা ও চা কনসালট্যান্সি

পঞ্চগড়-১
মো. মজাহারুল হক প্রধান
স্থাবর সম্পত্তি
নিজের নামে ২৫ একর কৃষিজমি, দুই একর অকৃষিজমি, ১২ লাখ ৫০ হাজার টাকার বাড়ি এবং ঢাকার পূর্বাচলে ৩৪ লাখ টাকা মূল্যের ১০ কাঠা জমি
অস্থাবর সম্পত্তি
তাঁর নিজের নামে নগদ দুই লাখ ১৫ হাজার টাকা, ব্যাংকে জমা ৩৬ লাখ ৫৯ হাজার ৮৫৬ টাকা, একটি প্রাডো ৩০০০ সিসি জিপের মূল্য ৪৯ লাখ টাকা, দুই ভরি স্বর্ণ, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকার এবং আসবাব রয়েছে ৭৫ হাজার টাকার।
পেশা
কৃষি ও ব্যবসা

নাটোর-৩
জুনাইদ আহমেদ
স্থাবর সম্পত্তি
২৪২ শতক কৃষিজমি, দোতলা ভবন, চারটি দোকানসহ চার শতক অকৃষিজমি উল্লেখ করেছেন। গতবার ২০ হাজার টাকার ৩৩ শতক কৃষিজমি ও ৯০ হাজার টাকার ১৮ শতক অকৃষিজমির উল্লেখ ছিল
অস্থাবর সম্পত্তি
নগদ দুই লাখ টাকা, ব্যাংকে চার লাখ ৬১ হাজার ৪০৪ টাকা, শেয়ারবাজারে ছয় লাখ ৯৯ হাজার টাকা, ৪৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা মূল্যের একটি জিপ, দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের দুটি আগ্নেয়াস্ত্র, ২০ হাজার টাকার টেবিল-চেয়ার, ৪১ তোলা সোনা, দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ, দুটি মোবাইল

ঢাকা-২
কামরুল ইসলাম
স্থাবর সম্পত্তি
স্থাবর সম্পত্তির মধ্যে অকৃষিজমির মূল্য ২৯ লাখ ৯৮ হাজার টাকা। আবাসিক ও বাণিজ্যিক ভবনের দাম ১০ লাখ ৭৪ হাজার। তবে ২০০৮ সালে এই ভবনের উল্লেখ ছিল না
অস্থাবর সম্পত্তি
অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ তিন লাখ এবং ব্যাংকে ১৮ লাখ ১৪ হাজার টাকা। তাঁর মোটরগাড়ির আর্থিক মূল্য ৬১ লাখ। অন্যান্য সামগ্রীর আর্থিক মূল্য তিন লাখ টাকা। ২০০৮ সালে তাঁর কাছে নগদ জমা ছিল ৪ লাখ এবং ব্যাংকে ছিল ৩ লাখ ৮৮ হাজার টাকা। একই সময়ে তাঁর কোনো গাড়ি ছিল না