প্রার্থীদের হলফনামায় দুর্নীতি খুঁজছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, ‘দুদক সবার হলফনামা ও প্রাসঙ্গিক তথ্য জোগাড়ে কাজ শুরু করেছে। পরে খতিয়ে দেখা হবে।’
আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে বলেন, আসন্ন নির্বাচনের প্রার্থীদের দেওয়া হলফনামায় কোনো মন্ত্রী ও সাংসদের অস্বাভাবিক হারে সম্পদ বেড়েছে বলে মনে হলে দুদক তদন্ত করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন দুদক চেয়ারম্যান।
‘অস্বাভাবিক সম্পদ’ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, পাঁচ বছরের আগের সম্পদের হিসাব ও বর্তমানের সম্পদ হিসাবের মধ্যে যতটুকু সম্পদ বাড়তে পারে সেটাকে বিবেচনা করা হবে। এর বাইরের সম্পদকে অস্বাভাবিক সম্পদ বলে ধরা হবে।