প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সমেঞ্চলনে নতুন কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণের সময় প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা (অফেরতযোগ্য) করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সমেঞ্চলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন ওই টাকা নিয়েছে। এ ছাড়া প্রার্থীদের সরবরাহ করা তালিকায় উল্লেখ করা ভোটার সংখ্যার অতিরিক্ত ব্যালট পেপার তৈরি করে নির্বাচন কমিশন ভোট কারচুপির ব্যবস্থা করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন। ওই সময় সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল আমিনসহ অর্ধশতাধিক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠুভাবেই সব কিছু করা হচ্ছে, কারচুপির কোনো সুযোগ নেই। সমেঞ্চলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টার বলেন, যথাযথ সাংগঠনিক নিয়ম অনুসরণ করে প্রত্যেক ইউনিয়ন কমিটি তাদের কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। উপজেলা কমিটি তা অনুমোদন করেছে। সুতরাং কাউন্সিলর তালিকা নিয়ে অভিযোগ অবান্তর। মনোনয়নপত্রের জন্য প্রার্থীদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সমেঞ্চলনের খরচ চালানোর জন্য দলীয় নেতা-কর্মীরা স্বেচ্ছায় চাঁদা দিয়েছেন। ২০০৬ সালে রামগতি উপজেলা বিভাজন করে কমলনগর উপজেলা গঠনের পর আজ (১ ফেব্রুয়ারি, শুক্রবার) কমলনগর উপজেলা আওয়ামী লীগের প্রথম সমেঞ্চলন হওয়ার কথা। সমেঞ্চলন প্রস্তুতি কমিটি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচন করার জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ জানুয়ারি সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।