প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে আলফাডাঙ্গা উপজেলায়। নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের এই আদালত পরিচালনা করেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এম এম জালাল উদ্দিন আহমেদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় ধুলজুরি উচ্চবিদ্যালয়ের মাঠে মঞ্চ বানিয়ে জনসভা করার উদ্যোগ নেন। আদালত গিয়ে মঞ্চটি ভেঙে ফেলেন এবং ওই প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেন। জালাল উদ্দিন জরিমানার টাকা পরিশোধ করেছেন।
ফরিদপুর অফিস